×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৬৭৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের নব নিযুক্ত প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালকে অভিনন্দন জানিয়েছেন। শেখ হাসিনা লিখেছেন, বাংলাদেশ সরকার, জনগণ ও তাঁর নিজের পক্ষ থেকে ‘ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ায় আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।’
বাংলাদেশ ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্ব দেয় পুনরুল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক গণতন্ত্র, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির অভিন্ন মূল্যবোধের গভীরে প্রোথিত।’ 
শেখ হাসিনা বলেন, প্রেসিডেন্ট ম্যাখোঁ ও তিনি কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার জন্য ২০২১ সালে তাঁর প্যারিস এবং ২০২৩ সালে ম্যাঁখোর ঢাকা সফরের সময় তাদের পারস্পরিক সহযোগিতার জন্য একটি নতুন দিক নির্দেশনা দিয়েছি। 
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমরা বহুমুখী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, জ্বালানি সংকট, আন্তর্জাতিক শান্তি বজায় রাখা ও টেকসই উন্নয়নের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।’ 
তিনি বলেন, ‘আমি অনুভব করি যে-বিদ্যমান অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাণিজ্য, বিনিয়োগ, পানি সম্পদ উন্নয়ন, বিমান চালনা, প্রতিরক্ষা, জলবায়ু কর্মসূচি ও জ্ঞান ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে নতুন সহযোগিতার প্রচুর সম্ভাবনা রয়েছে।’ 
শেখ হাসিনা দায়িত্ব পালনকালে ফরাসি প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সাফল্য কামনা করেন এবং বাংলাদেশ ও ফ্রান্সের জনগণের পারস্পরিক স্বার্থে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat