×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৪-০১-০১
  • ৪৫৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি ফোর্বসকে দেওয়া একটি সাক্ষাত্কারের একটি বিষয় কেটে নেটিজেনরা কারিনাকে বিপদে ফেলে দিয়েছে। সেখানে কারিনা কাপুর তার প্রিয় অভিনেত্রী টাবুর প্রশংসা করে কথা বলার প্রেক্ষিতে নতুনদের সাথে তুলনা করেছেন। আর তাতেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে।
ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাতকারে কারিনা বলেন, ‘বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু। আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুক না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তার থেকে আপনার চোখ সরাতে পারবেন না।
তিনি আরো জানান, টাবুও ভারতীয় শিল্পে আমার দেখা সেরা অভিনেত্রীদের মধ্যে একজন। বয়স তাদের পারফরমেন্সে কোন ছাপ ফেলতে পারেনি। তারা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের তুলনায় ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের বয়স নিয়ে প্রশ্ন করেন না। বয়সের শংকায় কী শুধু নারীরাই থাকবে? এটা কেন। এর আমুল পরিবর্তন হওয়া উচিত।’
কারিনা কাপুরকে শিগগিরি হংসল মেহতার ক্রাইম থ্রিলার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ দেখা যাবে। এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশও হবে তার। একইসঙ্গে ‘দ্য ক্রু’-তে দেখা যাবে। যেখানে কারিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিত্ দোসাঞ্জ। রোহিত শেঠির কপ ড্রামা ‘সিংহাম এগেইন’-একটি বিশেষ চরিত্রে কাজ করছেন কারিনা কাপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat