×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৪৫৩৭৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত নির্বাচনী মাঠে নেই। তারা আছে চোরাগুপ্তা হামলা করে জনজীবনকে বিপর্যস্ত করার জন্য। তাদের ঠিকানা পাকিস্তান। ওই দেশেই হবে তাদের কবরস্থান। 
তিনি আজ শনিবার  ৩৩ নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, আওয়ামী লীগের হারাবার কিছু নেই। আছে জয় করার মত সমস্ত পৃথিবী। আমাদের দলীয় প্রধান শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের মুক্তিকামী জনতার নেত্রী এবং মানবতা সুরক্ষার জননী। তাই নৌকাকে ভোট দিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার শপথ নিন। 
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, বিএনপি-জামায়াত জোট বেঁেধছে দেশকে ধ্বংস করার জন্য। আওয়ামী লীগ বীর বাঙালিকে নিয়ে জোট বেঁধেছে সুরক্ষার জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমাদের জাতীস্বত্বার সুরক্ষা হবে এবং একাত্তরের পরাজিত অপশক্তির চিরসমাধি হবে। তাই শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির ভবিস্যত উজ্জ্বল করার সংগ্রামে শরিক হোন। 
তিনি আরো বলেন, একটি অশুভ শক্তি নির্বাচন বানচাল করার জন্য জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস শুরু করে দিয়েছে। এই অপশক্তিটিকে জনবিচ্ছিন্ন করার জন্য এলাকায় পাড়া মহল্লায় দুর্গ গড়ে তুলুন। 
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ সফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রমুখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat