×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-২৩
  • ৫৭২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বাসের চাপায় শান্ত (২৫) নামে এক যুবক মারা গেছেন।নিহত যুবক হানিফ সুপার পরিবহনের বাসের হেলপার (সহকারি) হিসেবে কর্মরত ছিলেন।
 শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যায়। টার্মিনালের ভিতরে হানিফ সুপার বাস মেরামতের কাজ করছিলেন শান্ত। এসময় সেন্টমার্টিন দ্বীপ নামের একটি বাস পেছন দিক থেকে শান্তকে চাপা দেয়। এতে ওই যুবক গুরুতর আহত হয়।
মেডিকেল সংবাদদাতা জানান, আহত অবস্থায় শান্তকে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি নরসিংদী জেলায়।  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, মরদেহ জরুরী বিভাগে রাখা হয়েছে। স্বজনরা এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat