×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৫৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির চোরাগোপ্তা হামলার সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনমুখী জনগণদেখে বিএনপি উন্মাদ হয়ে গেছে। 
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা-১৩ সংসদীয় আসনের ৩৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনি প্রচারণাকালে তিনি একথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, নির্বাচন যারা প্রতিহত করতে চাইছে তারা আসলে অদৃশ্যমান। জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে। এই কারণেই বিএনপি উন্মাদ হয়ে গেছে। তারা যে কোন কিছুই করুক না কেন জনগণ নির্বাচনের দিকে ঝাঁপিয়ে পড়েছে। তারা চোরাগুপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করতে পারবে না। 
এসময় নানক ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত ৩৩ নং ওয়ার্ডে শিয়া মসজিদ রোড, মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদীয়া হাউজিং সোসাইটি এলাকা, কাটাশুর, কাদেরিয়া হাইজিং এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং লিফলেট বিতরণ করে জনগণের নিকট ভোট প্রার্থনা করেন।
৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের দিন এই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দেবে।
সবাইকে ভোটের মাঠে সহিংসতা এড়িয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করবো, আবেদন জানাবো, সবাইকে অত্যন্ত শান্তিপূর্ণ-সৌহার্দ্যপূর্ণভাবে নির্বাচন করার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, একইভাবে সাংগঠনিকভাবেও ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনি প্রচারণায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat