×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৬৬৭৯২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে  আজ থাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে।আজ সকাল ৯টায় গাপালগঞ্জ সদর উপজেলা চত্বরের জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার আল বেলী আফিফা শহীদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এসময় শহীদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।   
পরে জেলা পরিষদের পক্ষে জেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোট মুন্সী আতিয়ার রহমান, আওয়ামী লীগের পক্ষে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান এবং মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, উপজেলা প্রশাসন, উদীচী শিল্পী গোষ্ঠীসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।  
পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধারা ৭১ এর ১৪ ডিসেম্বর গণহত্যার নানান স্মৃতি চারণ করে এ দিনের তাৎপর্য তুলে ধরেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat