×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৪৫৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাঙা প্রেম জোড়া লেগেছে বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের। তিরুপতির মন্দির দর্শন হোক কিংবা মণীশ মালহোত্রার বাড়ির দীপাবলির পার্টি— সবখানেই একসঙ্গে হাজির হচ্ছেন তারা। সম্প্রতি শিখরের সঙ্গে উজ্জয়িনীর মহাকালের মন্দিরে পূজা দিলেন জাহ্নবী।
তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্দিরের পুরোহিতরা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে নেটিজেনরা জাহ্নবী কাপুরের বিয়ের গুঞ্জণ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, ইদানিং মহাকাল মন্দিরে যাওয়ার ধুম পড়েছে বলি তারকাদের। আনুশকা-বিরাট গিয়েছিলেন পূজা দিতে। তার পর রাঘব-পরিণীতি বিয়ের দিন কয়েক আগেই পূজা দিতে যান ওই মন্দিরে। এবার পূজা দিলেন শিখর-জাহ্নবী। এতেই জোরালো হল তাদের বিয়ের জল্পনা।
বরাবরই পূজা পাঠ করতে ভালবাসেন অভিনেত্রী। প্রায় প্রত্যেকটি উৎসবে তাকে অংশ নিতে দেখা যায়। প্রতি বছর জন্মদিনে সিড়ি ভেঙে উঠে তিরুপতি পূজা দেন। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’-এ এসে জাহ্নবীকে নিয়ে সারা আলি খান একটি মন্তব্য করে বসেন।
করণ জিজ্ঞেস করেন, নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কে স্বামীর জন্য ব্রত, পূজা পাঠ করবেন? জবাবে সারা জাহ্নবী কাপুরের নাম বলেন। সারার এই মন্তব্য নানা রকম জল্পনা উস্কে দিয়েছিল।কিছুদিনের মধ্যেই যেন সেগুলোই সত্যি করলেন জাহ্নবী। তবে ঠিক কবে বিয়ে করছেন জাহ্নবী এবং শিখর, তা এখনো জানা যায়নি।
বলিউডে অভিষেকের আগে শিখর-জাহ্নবীর প্রেম ভেঙে গেলেও শ্রীদেবীর মৃত্যুর পরই যেন ফের কাছাকাছি আসেন তারা। একটা সময় বেশ লুকিয়ে প্রেম করলেও চলতি বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন জাহ্নবী।
প্রথম সিনেমায় অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। প্রেমের ব্যাপারে বেশ লাজুক অভিনেত্রী। তবে পুরনো প্রেমিক জীবনে ফেরায় ধীরে ধীরে গভীর হতে থাকে হয় আগের সম্পর্ক।এখন মনে হচ্ছে, ক্রমে পরিণতির দিকে এক ধাপ করে এগিয়ে যাচ্ছেন শ্রীদেবী কন্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat