×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-১০
  • ৬৭৭৯৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘সবার জন্য স্বাধীনতা, ন্যায়বিচার ও সমতা’  এই প্রতিপাদ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে।
আইন বিভাগের আয়োজনে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, প্রক্টর ড. মো. কামরুজ্জামান, আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। 
র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এই যে উনি মুক্তি-সংগ্রামের কথা বলেছেন, তা কেবল বাংলাদেশের মানচিত্রের ভিতরের কথা নয়। তিনি সকল নির্যাতিত, নিষ্পেষিত; ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে প্রতিটি অঞ্চলের মানুষের মুক্তির কথা বলেছেন। সেই মুক্তি-সংগ্রামের জন্য আজ আমরা বিশ^ব্যাপী মানবাধিকার দিবস পালন করছি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat