×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৪৫৩৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু সড়কের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর প্রমূখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করেন। অনুষ্ঠানে জেলার শতাধিক নারী ও পুরুষ মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। 
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিন সকাল থেকেই মুক্তিযোদ্ধারা দলে দলে জেলা শহরে প্রবেশ করে এবং স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়ে দেন। সাধারন মানুষের মধ্যে বয়ে যায় আনন্দের বন্যা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat