×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-০৭
  • ৫৬৮৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এসময় পুরো মাঠ কভার দিয়ে ঢাকা ছিলো। দিন গড়ানোর সাথে সাথে বৃষ্টি আরো বাড়তে থাকলে । বেলা ১টা ৫৪ মিনিটে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষনা করেন ম্যাচ কর্মকর্তারা। 
আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ১৫ মিনিটে।  
গতকাল টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্পিন সহায়ক পিচে ব্যাট হাতে নেমে ৬৬ দশমিক ২ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম ৩৫, শাহাদাত হোসেন ৩১, মেহেদি হাসান মিরাজ ২০, মাহমুদুল হাসান জয় ১৪ ও নাইম হাসান অপরাজিত ১৩ রান করেন। নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস ৩টি করে উইকেট নেন। 
এরপর দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনারদের ঘুর্ণির মুখে পড়ে ৪৬ রান তুলতেই ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।  আলো স্বল্পতার কারনে দিনের খেলা আগেভাগে শেষ হওয়ায় বাকী সময়ে আর কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড। দিন শেষে ১২ দশমিক ৪ ওভারে ৫ উইকেটে ৫৫ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশের মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২ উইকেট নেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat