×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১২-০৫
  • ৪৩৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিক পোপের কভার হিসেবে নিউক্যাসলে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ম্যান ইউ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
শনিবার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচটিতে কাঁধের ইনজুরিতে পড়েন পোপ। পরবর্তীতে দেখা গেছে তার ঘাড়ের চোট গুরুতর। ইংলিশ এই গোলরক্ষক হয়তো পাঁচ থেকে ছয় মাসের জন্য ছিটকে যেতে পারেন। ক্লাবের একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছেন ডি গিয়া নিউক্যাসলের সাথে আলোচনায় অনেকটাই এগিয়ে গেছেন। গত মৌসুমের শেষে ইউনাইটেড ছাড়ার পর এখনো পর্যন্ত কোন ক্লাবে যোগ দেননি ডি গিয়া। ইউনাইটেডের সাথে চুক্তি শেষ হবার পরেই ডি গিয়া ওল্ড ট্র্যাফোর্ড ছেড়েছিলেন। 
ইউনাইটেডের ১২ বছরের ক্যারিয়ারে ডি গিয়া ৫৪৫ ম্যাচ খেলেছেন। ২০১২-১৩ মৌসুমে লিগ শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। চারবার ক্লাবের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছে। 
তার স্থানে ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্যামেরুনের জাতীয় দলের গোলরক্ষক আন্দ্রে ওনানা। এবারের গ্রীষ্মে ইন্টার মিলান থেকে ৪৩ মিলিয়ন পাউন্ডে ওনা ওল্ড ট্র্যাফোর্ডে এসেছেন। কিন্তু ইউনাইটেড জার্সিতে শুরুটা ভাল করতে পারছেন না। চ্যাম্পিয়ন্স লিগে গ্যালাতাসারের সাথে ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে দুটি গোলই হয়েছিল ওনানার ভুলে। এই ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে রেড ডেভিলসরা। 
শনিবার শেষ চার মিনিট পোপের পরিবর্তে দুই নম্বর গোলরক্ষক মার্টিন ডুব্রাভকা খেলার সুযোগ পেয়েছিলেন। এডি হাউয়ের দলে অবশ্য লোরিনস কারিয়াস ও মার্ক গিলেস্পিও রয়েছেন। 
ইউনাইটেড ছাড়ার পর ম্যানচেস্টারে রয়ে গেছেন ডি গিয়া। অক্টোবরে লেই স্পোর্টস ভিলেজে নারীদের একটি ম্যাচে তাকে গ্যালারিতে দর্শক হিসেবে উপস্থিত থাকতে দেখা গেছে। সূত্রমতে জানা গেছে ডি গিয়া নিয়মিত অনুশীলনের মধ্যে রয়েছেন এবং এই মুহূর্তে যেকোন একটি শীর্ষ ক্লাবের সাথে চুক্তি করার মত প্রস্তুতি তার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat