×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-৩০
  • ৩৪৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। 
জানাগেছে,তারা সবাই জেলার পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রামশীল ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
তিনি বলেন, অর্ধশতাধিক অসুস্থ  ছাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের চিকিৎসা চলছে।
তিনি আরো বলেন,আজ বৃহস্পতিবার ছাত্রীদের পরীক্ষা ছিল । এই পরীক্ষা চলাকালিন হঠাৎ একের পর এক  ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে তাৎক্ষনিকভাবে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পারিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্তা বলেন, ৪০/৫০জন শিক্ষার্থী শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে।তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।তবে অল্প সময়ের মধ্যে সবাই সুস্থ্য হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat