×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৪৫৬৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকা- নিয়ে লেখা ‘মরণ সাগরপারে তোমরা অমর’ শিরোনামে পাঁচটি বইয়ের একটি ব্যতিক্রমী গুচ্ছপ্যাকেটের মোড়ক উন্মোচন করেছেন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা গণভবনে পাঁচটি বইয়ের এই প্যাকেটের মোড়ক উন্মোচন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক সম্পাদিত এবং জয়িতা প্রকাশনী প্রকাশিত বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী।
বইয়ের প্রস্তাবনায় তিনি বলেন, ইতিহাস বিকৃতি রোধ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে সরকার এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার এ বিষয়ে নানা উদ্যোগ নিয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি অনেক গবেষক ব্যক্তিগতভাবে  কাজ করছেন। তিনি বলেন, ‘এই উদ্যোগগুলো প্রশংসনীয়।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, তাঁদের তিন পুত্র-শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলের ওপর পাঁচটি বইয়ের সংকলন (মরণ সাগরে তোমরা অমর) প্রকাশিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’ 
প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এক বাক্সে পাঁচটি বই স্বল্পমূল্যে পাঠকদের হাতে তুলে দেওয়ার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমি মনে করি, এই উদ্যোগ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। আমি এই সংগ্রহের সাফল্য কামনা করছি।’ 
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ঢাকা ১৭ আসনের এমপি মোহম্মদ আলি আরাফাত, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ, প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম ও জয়িতা প্রকাশনীর ইয়াসিন কবির। 
গুচ্ছপ্যাকেটের বই পাঁচটি হচ্ছে, ‘মুক্তিদাতা শেখ মুজিব’, ‘জয়তু বঙ্গমাতা’, ‘বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল : আলোকিত তারুণ্যের প্রতিচ্ছবি’, ‘শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল : তারুণ্যের দীপ্তশিখা’ ও ‘শেখ রাসেল : দূরন্ত শৈশবের প্রতিচ্ছবি’।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat