×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৩৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি’র দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।
আজ রোববার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, স্বাচিপের কেন্দ্রীয় নেতা আশ্রাফুল হক সিয়াম, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস- চেয়ারম্যান নাজমা মোস্তফাসহ সকল ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের সময়ে শরীয়তপুর-২ আসনের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় এনামুল হক শামীমের বিকল্প নেই। এলাকার নদী ভাঙনরোধসহ বিভিন্ন উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখায় স্থানীয় জনগন তাকে কর্মবীর উপাধি দিয়েছে। বিগত ৪০ বছরে যে উন্নয়ন হয়নি, তার চেয়ে ১০ গুন বেশি উন্নয়ন হয়েছে এনামুল হক শামীমের এই মেয়াদে। ২০১৮ সালে তিনি এমপি হওয়ার পর পাল্টে গেছে এই জনপদ।  এখানে এখন আর নদী ভাঙন নেই। দলীয় নেতাকর্মীরা এনামুল হক শামীমের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তাই শরীয়তপুর-২ আসনের ব্যাপক উন্নয়ন করতেই এনামুল হক শামীমকে প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat