×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৩৪৬৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টিম জয় বাংলা’র একদল তরুণ শিল্পীর বানানো ‘শেখ হাসিনার সালাম নিন/নৌকা মার্কায় ভোট দিন/জয় বাংলা/জিতবে আবার নৌকা’ গানটির নতুন সংস্করণ মুক্তি পেয়েছে।
গানটি একাদশ জাতীয় সংসদ নির্বাচেন ব্যাপক সাড়া ফেলে। প্রবল জনপ্রিয়তা পায় পুরো বাংলাদেশে। বিগত কয়েক বছরের উপজেলা নির্বাচন, সিটি করপোরেশন নির্বাচন, বিভিন্ন আসনের উপনির্বাচনসহ সকল নির্বাচনেই গানটির জনপ্রিয়তা ছিল সর্বোচ্চ।  তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকারের বিগত ৫ বছরের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে গানটির নতুন সংস্করণ বানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে কারওয়ান বাজারস্থ ভিশন-২০২১ টাওয়ার-১ এর ২য় তলার কনফারেন্স রুমে গানটির নতুন সংস্করণের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ও গানটির প্রযোজক ও গীতিকার তৌহিদ হোসেন। এসময় সঙ্গে ছিলেন গানটির শিল্পী ও সুরকার সরোয়ার ও জিএম আশরাফ, সংগীত পরিচালক ডিজে তনু ও এলএমজি বিটস।
অনুষ্ঠানে অসীম কুমার উকিল বলেন, গত নির্বাচনের আগে টিম জয় বাংলা’র এক দল সৃজনশীল তরুণ মিলে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণার জন্য এ গানটি বানিয়েছিলো। যার মাধ্যমে উৎসবের আমেজ পেয়েছিলো নির্বাচনী প্রচারণা।  এবার সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে তুলে ধরে নতুন সংস্করণ বানিয়েছে তারা।  গতবারের ন্যায় এবারও নতুন গানটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে বলে আমার বিশ্বাস।  আর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানাতে চাই- এবারের নির্বাচনী প্রচারণাতে যেন তারা নতুন এ গানটি ব্যবহার করেন।  
গতবারের মতো এবারও গানটি শেখ হাসিনাকে উৎসর্গ করেছি জানিয়ে গীতিকার এবং প্রযোজক তৌহিদ হোসেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের প্রচারণার জন্য নিজেদের উদ্যোগে এই গানটি তৈরি করেছিলাম আমরা। প্রথম গানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি আওয়ামী লীগের বিভিন্ন সাফল্য তুলে ধরার চেষ্টা করেছি। আর এবারের নতুন সংস্করণে প্রধানমন্ত্রীর উন্নয়ন অগ্রযাত্রা, পদ্মা সেতু, মেট্রোরেল, মহামারি করোনা জয়ের বিয়য়গুলো তুলে ধরার চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat