×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৪৫৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় নতুন স্পিকার শুক্রবার বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ৪০ হাজার ঘণ্টারও বেশি নিরাপত্তা ভিডিও ফুটেজ জনসাধারণের জন্য প্রকাশ করা হবে।
খবর এএফপি’র।
লুইসিয়ার রিপাবলিকান মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, ‘আজ আমি আমেরিকান জনগণের কাছে দেয়া আমার প্রতিশ্রুতি রক্ষা করছি এবং ৬ জানুয়ারির ঘটনায় হাতে পাওয়া সকল ভিডিও ফুটেজ আমেরিকার জনগণের জন্য প্রকাশ করছি। এক্ষেত্রে সত্য ও স্বচ্ছতা গুরুত্বপূর্ণ।’
জনসন বলেন, ক্যাপিটল হিল সুরক্ষা ভিডিও একটি পাবলিক ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তিনি ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হোয়াইট হাউস দখলে নেয়ার দৌড়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।
জনসন বলেন, ‘এ সিদ্ধান্ত কতিপয় সরকারি কর্মকর্তাদের ব্যাখ্যার ওপর নির্ভর করার পরিবর্তে লাখো আমেরিকান, অপরাধী, আসামী, জনস্বার্থ সংস্থা এবং মিডিয়াকে সেদিন কী ঘটেলিছ তা দেখার সুযোগ করে দেবে।’
হাজার হাজার ঘণ্টার এ নজরদারি ভিডিও ফুটেজ ইতোমধ্যে কংগ্রেসনাল কমিটি দ্বারা পর্যালোচনা করা হয়েছে। এ কমিটি ডেমোক্রেট জো বাইডেনের ২০২০ সালের নির্বাচনে বিজয়ের সনদ প্রদান বন্ধ করতে ট্রাম্প সমর্থকদের দ্বারা কংগ্রেসে হামলার তদন্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat