×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৮
  • ৬১০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান অস্থিতিশীল রাজনীতি নিয়ে শঙ্কিত বিনোদন জগতের তারকারা। এ তালিকায় আছেন অভিনয়, সংগীতশিল্পী, নির্মাতা, প্রযোজক, সুরকার ও সংগীত পরিচালকরা। 
শনিবার ( ১৮ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারকাদের এ সমাবেশ করেছে শিল্পী সমাজ। 'অবিলম্বে দেশে আগুন সন্ত্রাস বন্ধ করতে হবে' এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করেন তারা।
'ধ্বংসের বিরুদ্ধে শিল্পী সমাজ'— এই স্লোগানে শাহবাগে মানববন্ধন করে শিল্পী ও কলাকুশলীরা বলেন, জনগণের পেটে লাথি মেরে কোনোভাবেই জনগণের জন্য কাজ করা যায় না। হরতাল-অবরোধের মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতি জনগণের ক্ষতি করছে। যারা নিম্নবিত্ত তাদেরকে তারা হত্যা করছে আগুনসন্ত্রাসের মাধ্যমে। পুলিশ মারা যাচ্ছে, সাংবাদিক আহত হচ্ছে। এসব আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করছে। নতুন প্রজন্মের কাছে নেতিবাচক রাজনীতিকে তুলে ধরছে। আমরা এটা চাই না।'
শেখ হাসিনাতেই আস্থা— এই স্লোগান নিয়ে শিল্পীরা বলেন, 'যারা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রের বিপক্ষে ছিল, তাদের সঙ্গে বসে স্বাধীনতা বিনির্মাণ করা যায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকারের আমলে দেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। আর ঠিক সেই সময়েই এ দেশের সেই উন্নতিকে বাধাগ্রস্ত করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছেন তারা।'এসবের তীব্র নিন্দা জানিয়ে শিল্পীরা একসঙ্গে লড়ে এই ভাঙচুরের খেলা প্রতিহত করবে বলেও জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
সমাবেশে উপস্থিত ছিলেন রিয়াজ, ফেরদৌস, খায়রুল আলম সবুজ, তুষার খান, অভিনেত্রী শম্পা রেজা, নিমা রহমান, শমী কায়সার, তারিন জাহান, তানভীন সুইটি, নিপুণ আক্তার, উর্মিলা শ্রাবন্তী কর, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, সালাহউদ্দিন লাভলু, মিলন ভট্ট, গায়ক এসডি রুবেল, গায়ক ও সংগীত প্রযোজক ধ্রব গুহসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat