×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৭
  • ৪৫৬৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের জন্য আগামী ১৮ নভেম্বর, শনিবার থেকে ২৫ নভেম্বর শনিবার পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিএনএফ’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এস, এম, আবুল কালাম আজাদ শনিবার দুপুর ১২ টায় দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের কার্যক্রম উদ্বোধন করবেন।
বিএনএফ’র মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২২/১, তোপখানা রোডস্থ বিএনএফ’র কার্যালয় (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনের ৪র্থ তলা) থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে।
মনোনয়ন প্রত্যাশীদের স্বশরীরে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat