×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৩৪৮২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীন ও যুক্তরাষ্ট্র বৈশ্বিক  উষ্ণতা রোধে একযোগে কাজ করার অঙ্গীকার করেছে। একইসঙ্গে জলবায়ু সংকটকে এ সময়ের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে ঘোষণা করেছে।
সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের কয়েকঘন্টা আগে বুধবার একযোগে কাজ করার এ ঘোষণা দেয়া হয়।
যুক্তরাষ্ট্রে জলবায়ু বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, তারা চলতি মাসের শেষে দুবাইতে অনুষ্ঠেয় জাতিসংঘ জলবায়ু শীর্ষ সম্মেলন সফল করার অঙ্গীকার করেছেন।
এছাড়া তারা ২০১৫ সালে প্যারিসে জলবায়ু সম্মেলনে বৈশ্বিক  উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জলবায়ু সংকট দিন দিনই বিশ্বের দেশগুলোকে ক্ষতিগ্রস্ত করছে বলে যুক্তরাষ্ট্র ও চীন স্বীকার করেছে।
জলবায়ু বিষয়ক মার্কিন দূত জন কেরি এবং চীনা দূত শি জেনহুয়া চলতি মাসে ক্যালিফোর্নিয়ার সানিল্যান্ডস রিসোর্টে বৈঠক করেন। স্থবির হয়ে পড়া সহযোগিতা পুনরায় শুরুর লক্ষ্যে তার এ বৈঠকে মিলিত হন।
বিশেষজ্ঞরা বলছেন, প্যারিস লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্যে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
কিন্তু চীন-মার্কিন দ্বন্দ্বসহ ভূরাজনৈতিক অস্থিরতার কারনে এটি খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।
চলতি মাসের শেষের দিকে দুৃবাইতে কপ-২৮ শীর্ষ সম্মেলনে বিভিন্ন দেশ যোগ দিতে যাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, এই সম্মেলনের সাফল্য অনেকটাই নির্ভর করছে বাণিজ্য থেকে মানবাধিকার বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে থাকা চীন ও যুক্তরাষ্ট্রের সমঝোতার ওপর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat