×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১২
  • ৫৬৭৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলা আইন-শৃংখলা কমিটির সভা আজ রোববার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসেন সভায় জানান, বিগত অক্টোবর মাসে জেলায় ভ্রাম্যমান আদালতের ৮৫টি অভিযান পরিচালনা করে ১৯৫টি মামলার বিপরীতে ৯২জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং তিন লাখ ১৯ হাজার ১০০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
একই সময়ে ১৯০টি চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৮৯ লক্ষ ১৭ হাজার ৭৪০ টাকা মূল্যের পণ্য আটক করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় বাল্যবিয়ে রোধে আটটি উঠান বৈঠক আয়োজন করা হয় এবং একটি বাল্য বিয়ে রোধ করা হয়।
সভায় বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদুজ্জামান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, প্রথম আলো’র প্রতিনিধি এডভোকেট মুক্তার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলা আইন শৃংখলা কমিটি, মোবাইল কোর্ট সক্রিয় আছে। জেলার আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সাথে বিজিবি কাজ করছে। সার্বিকভাবে জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক।
বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয়গুলোতে সমাবেশ আয়োজনের মাধ্যমে শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat