×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৪৫৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান এমপি বলেছেন, পরিস্থিতি যাই হোক না কেন নির্বাচন সুষ্ঠু হবে। আর সেই নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারকেই ভোট দেবে। কারণ, গ্রামের মানুষ চায় উন্নয়ন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই উন্নয়ন করে যাচ্ছেন। 
তিনি আজ সকালে জেলার পাগলা আলীয়া মাদ্রাসা শত্রুর্মদন ৯৩০ মিটার সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে এ কথা বলেন।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা,শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসাইন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সিতাংশু শেখর ধর,সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন ও জেলা বাস মিনিবাস চালক সমিতির সভাপতি নুরুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন। 
গার্মেন্টস শ্রমিকদের চলমান আন্দোলনের বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মান্নান বলেন, সরকার গার্মেন্টস শ্রমিকদের নেতা ও মালিকদের সঙ্গে কয়েকদিন আগে বৈঠক করে শ্রমিকদের বর্তমান বেতনের চেয়ে ৫৮ শতাংশ বেতন বৃদ্ধি করেছে। আমি জানি না এ বেতন যথেষ্ট কি না।  আমি এই বিষয়ে কোন মন্তব্যও করতে চাই না। তবে গার্মেন্টস শ্রমিকরা পরিশ্রম করেন, তারা অব্যশই ন্যায্য মজুরি পাবে এটাই স্বাভাবিক। 
তিনি আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের এই আন্দোলনকে কেউ যেন রাজনৈতিক ভাবে ব্যবহার না করে সেদিকে সর্তক থাকতে হবে। কারণ, তারা ন্যায়সংগত দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছে। তারা মালিকের সঙ্গে কথা বলবে, সরকারের সঙ্গে কথা বলবে। কিন্তু মাঝখান থেকে যদি কোন রাজনৈতিক লোক ঢুকে এটাকে আগুন দিয়ে বাড়ানোর চেষ্টা করে এটা কিন্তু কাম্য নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat