×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-১১
  • ৫৬৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেন, দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা পালন করে একটি সুশৃংখল, জ্ঞানে-গুণে উন্নত, দক্ষ, পরিশ্রমী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি জাতি। আর একটি সুশৃংখল জাতি গঠনে শৃংখলাবদ্ধ সংগঠন অত্যাবশ্যক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হতে গড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শামসুল হক টুকু আজ জেলার সাঁথিয়ায় আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে আসা র‌্যালিতে বেড়া পৌর মেয়র এস এম আসিফ শামস রঞ্জন অংশগ্রহণ করেন।
ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের এই অঙ্গ সংগঠনটি স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করেছিল যুদ্ধ বিধ্বস্ত দেশে দ্রুত পুনর্গঠন ও যুবকদের জ্ঞানে-গুণে, সুস্থ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। তিনি বলেন, সংগঠনটি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে যাত্রা শুরু করে। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও স্মার্ট বাংলাদেশ রূপান্তরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ডেপুটি স্পিকার বলেন, ‘আমরা জনগণের শান্তি চাই এবং দেশবাসীকে শান্তিতে রাখতে চাই। নৈরাজ্য সৃষ্টিকারী সন্ত্রাসীদের পতন ও তাদের রুখে দিতে চাই। ওদেরকে পাহারায় রাখতে হবে যেন তারা জনগনের কোন ক্ষতি করতে না পারে। দলের নেতাকর্মীদের জনগণকে আশ্বস্ত করতে হবে যে বাংলাদেশ আওয়ামী লীগ তাঁদের পাশে আছে। রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণের পাশে থাকা ও তাঁদের সেবা করা।’ 
এরপর সাঁথিয়ার বিভিন্ন রাস্থার নির্মাণ কাজের উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এসময় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat