×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৬১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশ ও জাতির উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প  নেই। আমাদের প্রতিটি সন্তান শিক্ষিত ও দক্ষ জনশক্তিতে পরিণত হলে দেশ এগিয়ে যাবে। 
বৃহস্পতিবার লামা উপজেলার সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাতামুহুরি কলেজের ২০২৩ বর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে তিনি বক্তৃতাকালে এসব কথা বলেন।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন,  শিক্ষায় অনগ্রসর বান্দরবান জেলায় এখন ১টি বিশ্ববিদ্যালয় ও ১৪টি কলেজ প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার। আমাদের কোন ছেলে মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হবে না। শিক্ষায় এই এলাকা পিছিয়ে থাকবে না ।
তিনি আরো বলেন, শিক্ষিত হয়ে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখবো। শিক্ষায় নারীদের আরো এগিয়ে নিতে ২০২৪ সালের জানুয়ারি মাসে  লামা উপজেলায় আরেকটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে।
নবীন বরণ অনুষ্ঠান শেষে কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় তিনি কলেজের জন্য দুইটি কম্পিউটার এবং নবীন শিক্ষার্থীদের নগদ অনুদান বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি মাতামুহুরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রুহুল আমিন।
পরে মন্ত্রী  লামা পৌরসভার অর্থায়নে সদ্য নির্মিত ও নির্মাণাধীন প্রায় ১২ কোটি টাকা প্রকল্পের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে লামা পৌরসভার চাম্পাতলী ১২ আনসার ব্যাটেলিয়ন মাঠে বীর বাহাদুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat