×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২৯
  • ৬৮০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ইঁদুরেরর ভ্রূণ বিকশিত করা হয়েছে এবং প্রথম এই গবেষণায় এটি স্বাভাবিকভাবে বিকশিত হয়েছে, এটি  ইঙ্গিত করে মানুষের পক্ষে মহাকাশে পুনরুৎপাাদন করা সম্ভব হতে পারে। জাপানের একদল বিজ্ঞানী এ কথা বলেছেন।
ইউনিভার্সিটি অফ ইয়ামানাশির অ্যাডভান্সড বায়োটেকনোলজি সেন্টারের অধ্যাপক তেরুহিকো ওয়াকায়ামা এবং জাপান অ্যারোস্পেস স্পেস এজেন্সির (জেএএক্সএ) একটি দল সহ গবেষকরা ২০২১ সালের আগস্টে রকেটে করে হিমায়িত ভ্রূণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠিয়েছিলেন।
মহাকাশচারীরা এই উদ্দেশ্যে ডিজাইন করা একটি বিশেষ যন্ত্র ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের ভ্রূণগুলোকে গলিয়ে ফেলেন এবং চার দিন ধরে স্টেশনে বড় করেন।
বিজ্ঞানীরা বলেছেন, ‘মাইক্রোগ্রাভিটি অবস্থার অধীনে ভ্রূণগুলো বিকশিত হয়।’ 
শনিবার বৈজ্ঞানিক জার্নাল আইসায়েন্স-এর অনলাইনে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, পরীক্ষাটি ‘স্পষ্টভাবে প্রমাণ করেছে যে মাধ্যাকর্ষণ এখানে কোনও উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি।’
তারা আরও বলেছেন, পৃথিবীতে তাদের গবেষণাগারে এটি ফেরত পাঠানোর পরে তারা দেখেছেন ডিএনএ এবং জিনের অবস্থার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি।
এই প্রথম গবেষণা যা দেখায়, তা হলো ‘স্তন্যপায়ী প্রাণীরা মহাকাশে বিকশিত হতে পারে।’ ইয়ামানাশি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় গবেষণা ইনস্টিটিউট রিকেন শনিবার এক যৌথ বিবৃতিতে এ কথা বলেছে।
এই ধরনের গবেষণা ভবিষ্যতের মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ মিশনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat