×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৭৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রয়োজন দেশের উন্নয়ন সেবা আর সুশাসনের জন্যে। তাই ক্ষমতার ধারাবাহিকতা থাকা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আজ শুক্রবার সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ফ্রি চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
পলক বলেন, বিগত দেড় দশকে দেশের বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শুধু উন্নয়নই নয় সুশাসনও উপহার দিয়েছেন। আমরা সবাই সেবক হয়ে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। এই ধারা সামনেও অব্যাহত রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, শতভাগ বিদ্যুতের আলোয় গ্রামগুলো এখন উন্নয়নে মুখরিত জনপদ। ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্য পরামর্শ ছাড়াও ২৭ ধরণের ওষুধ প্রদান করা হচ্ছে। বিগত সময়ে দেশের নয় কোটি প্রান্তিক জনগোষ্ঠি চিকিৎসা সেবা গ্রহন করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা বৃদ্ধি করে চিকিৎসার পরিধি বাড়ানো হয়েছে। এসব স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন সুবিধার মাধ্যমে অনায়াসে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাচ্ছেন। ভিশন সেন্টারে আধুনিক চক্ষু চিকিৎসা সেবা পাচ্ছেন।
আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আহমেদ তাহির হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান এবং সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।
সৌদি আরবের কিং ফয়সাল ফাউন্ডেশন এন্ড রিলিফ সেন্টারের সহযোগিতায় আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সিংড়ায় আয়োজিত তৃতীয়বারের মত এই চক্ষু ক্যাম্পে পাঁচ হাজার রোগী চিকিৎসা সেবা গ্রহন করছেন। বাছাইকৃত রোগীদের পরবর্তিতে চোখের ছানী অপারেশন করে দেওয়া হবে বিনামূল্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat