×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৪৮৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত ও উৎপাদনের তারিখ- লেবেল ব্যাতিত বাজারজাত করার দায়ে বগুড়ার শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারি নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার বেলা একটায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে শেরপুর উপজেলার বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান। 
জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল জানান, বুধবার ভেজাল বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহানের নেতৃত্বে অভিযানকালে শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারিতে অভিযান পরিচালনা করা হয়। 
তিনি জানান, অস্বাস্থ্যকর পরিবেশে দই প্রস্তুত, ক্ষতিকর রং ব্যবহার ও উৎপাদনের তারিখ লেবেল ব্যাতিত বাজারজাত করার দায়ে শম্পা দধি ভান্ডার এবং সাউদিয়া বেকারি এন্ড কনফেকশনারিকে দুইলাখ টাকা করে মোট চারলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat