×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৬৮১৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার দুপুরে উত্তরা পশ্চিম থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকের আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই শাহীদুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৪ নম্বর সেক্টরের বাসা থেকে দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। 
মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ১১ অক্টোবর উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরস্থ বিএনএস টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামায়াত শিবিরের বেশ কিছু উৎশৃঙ্খল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। রাজধানীর উত্তরায় জসিম উদ্দিন সড়কে ৬ জন শিল্পীসহ ৯ জনকে গ্রেফতারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে তারা এ মিছিল করে। এ সময় আসামিরাসহ জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তাদের নিক্ষিপ্ত ইট পাটকেল ও লাঠির আঘাতে পুলিশ সদস্যরা আহত হন। পরে জানমাল ও সরকারি সম্পদ রক্ষার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ২ রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যায়। 
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat