×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২২
  • ৪৫৮৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক কারণে মূল্যস্ফীতি বেড়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে যে মূল্যস্ফীতি রয়েছে, তা কমাতে হবে। সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করছে। রোববার সচিবালয়ে সর্বজনীন পেনশন তহবিলের অর্থ ট্রেজারি বন্ডে বিনিয়োগ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকে সুদের হার নয়-ছয় না থাকলে, অনেক ছোট ও বড় শিল্প হারিয়ে যেতো। সুদের এই হারের কারণে সেগুলোকে টিকিয়ে রাখা গেছে। তাই নয়-ছয় সুদের হারের কারণে মূল্যস্ফীতি বাড়ছে, এটি ভাবা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বব্যাংক ও আইএমএফ বলছে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। বর্তমানে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ থেকে ২২ বিলিয়ন মার্কিন ডলার। তবে বৈশ্বিক অর্থনীতিতে ভালো দিন খুব বেশি দিন থাকেনি। একের পর এক যুদ্ধ লাগছে, সেসব মাথায় রেখে বিশ্বের সাথে তাল রেখে সরকারকে কাজ করতে হচ্ছে বলে তিনি জানান। 
অনুষ্ঠানে সর্বজনীন পেনশন তহবিলে জমা হওয়া অর্থের বিনিয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের চেয়ারম্যান কবিরুল ইজদানী খান অর্থমন্ত্রীর নিকট সর্বজনীন পেনশন তহবিলের বিনিয়োগে ক্রয়কৃত ট্রেজারি বন্ড আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আজ রোববার প্রাথমিকভাবে ১১ কোটি ৩১ লাখ টাকা ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়। 
অনুষ্ঠানে জানানো হয়, এরই মধ্যে সর্বজনীন পেনশন তহবিলে প্রায় ১৫ হাজার জন চাঁদা প্রদান করেছেন। এ পর্যন্ত তাদের জমা হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৪৫ লাখ টাকা। আজ জমাকৃত অর্থ হতে ১১ কোটি ৩১ লাখ টাকার ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড ক্রয় করে বিনিয়োগ করা হলো।
অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য অতিরক্তি সচিব মো. গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat