×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৬৭৫৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ অক্টোবর বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। ওই দিন সব রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।
আজ ফেডারেশনের এক বিবৃতিতে বলা হয়, তিনমাস বর্ষাব্রত অধিষ্ঠানের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে উঠে। ওই দিনের বিশেষ আকর্ষণ আকাশে রঙ্গিন ফানুস উড্ডয়ন। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশ গ্রহণ করেন। ওই দিন বিএনপি’সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করে। 
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি প্রকৌশলী দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া ও সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের ও উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের যৌথ বিবৃতিতে বলেন, ‘শুভ প্রবারণা পূর্ণিমা বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। তিনমাস বর্ষাবাস শেষের পর বৌদ্ধরা প্রবারণা উৎসবে মেতে উঠে। সকল সম্প্রদায়ের মানুষ আকাশে রঙ্গিন ফানুস উড্ডয়ন করে আনন্দ উৎসবে অংশ নেন। ওই দিন বিএনপি’সহ বিভিন্ন রাজনৈতিক দল মহাসমাবেশসহ নানা রাজনৈতিক কর্মসূচি ঘোষণার কারণে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন দূরদুরান্ত থেকে বৌদ্ধ বিহারে উৎসবে অংশ নিতে নানা বাঁধা-বিঘœতার সন্মূখীন হবে। তাই  সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে বৌদ্ধদের শুভ প্রবারণা পূর্ণিমা ধর্মীয় উৎসবের দিনে সকল রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করার জন্য বিশেষ অনুরোধ করা গেল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat