×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৪৬৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্যে করে বলেছেন, অবরোধ করতে গেলে আপনারা নিজেরাই অবরোধে পড়ে যাবেন। তিনি বলেন, 'অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আসুন; দেখি! অবরোধ করতে গেলে নিজেরাই অবরোধে পড়ে যাবেন। আওয়ামী লীগ তার নীতিতে দুর্গ করে ফেলেছে। শেখ হাসিনার নেতৃত্বে দুর্গ হয়ে গেছে। অবরোধ করলে অবরোধে আপনারাই আটকে যাবেন।’ আজ শনিবার বিকেলে রাজধানীর কাওলা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিদেশে যেতে বিএনপি নেত্রী খালেদা জিয়াকে আইন মানতে হবে। নিয়ম হচ্ছে, জেলে গিয়ে আবেদন করতে হবে, যদি আদালত তাকে যেতে অনুমতি দেন, তাহলে সরকার কোনো বাধা দেবে না। কারণ, দেশে নিয়ম আছে, আইন আছে। তিনি বলেন, যে বিএনপি মায়ের বুক খালি করে, বোনকে ভাই হারা করে, তাদের এই বাংলার মাটিতে ক্ষমতায় ফিরে আসার কোনো অধিকার নেই। বিএনপির অনশন কর্মসূচি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনশনের ডাক দিয়ে সকালে হোটেল সোনারগাঁ থেকে খাবার এনে নাস্তা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবেন, সে অপেক্ষায় আছেন তিনি। আওয়ামী লগি সাধারন সম্পাদক বলেন, মির্জা ফখরুল আপনি শেখ হাসিনাকে সময় দেয়ার কে? সময় দেবে এদেশের জনগণ। তিনি বলেন, এদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কথা বলে, বাইরে এসে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল। পদযাত্রায় কাজ হয়নি, গোলাপবাগের গরুর হাটেও কাজ হয়নি, এখন সরকার পতনে আবার আজরাইলের সঙ্গে কথা বলেন ফখরুল।
ওবায়দুল কাদের বলেন, ‘আমেরিকা আসবে ? আরে দুই সেলফিতে কাজ হয়ে গেছে। দুই সেলফিতে ওদের ঘুম হারাম। ফখরুল সাহেব নাকি কয়েক রাত ঘুমান নি। এরপরও এদের লজ্জা শরম নেই।’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার জন্য শেখ হাসিনা বিদেশে ঘোরাঘুরি করছেন, এমন কথাও বলেছেন মির্জা ফখরুল। কিন্তু ক্ষমতার জন্য বিদেশে যান না শেখ হাসিনা। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য, দেশের অর্থনীতির জন্য। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছেন, সেটা এদের মনের জ্বালা বাড়িয়ে দিয়েছে।
‘ফখরুলকে কি কেউ ভালোবাসে ? সারাদিন তিনি মিথ্যা বলেন’- একথা উল্লেখ করে ওবায়দুল কাদের জানান, আইএমএফ বলেছে, দেশের অর্থনীতি সঠিক পথে আছে। অথচ বিএনপির মহাসচিব বলেছেন, দেশের অর্থনীতি ফোকলা। আসলে বিএনপিই ফোকলা হয়ে গেছে। খেলা শুরু হয়ে গেছে। ফাইনাল খেলা জানুয়ারিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat