×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৭৮৯৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি  স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়। 
আজ শনিবার পাবনার  ঈশ্বরদীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে ‘রূপপুর গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। 
এসময় তিনি বেলুন উড়িয়ে সুসজ্জিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির উদ্বোধন করেন।
শামসুল হক টুকু আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল গ্রাম হবে শহর। সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনকল্যাণে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার পর্যাপ্ত সরঞ্জামাদি ও আধুনিক স্টেশন নির্মাণ করছে। 
ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক উপসচিব মো. শহীদ আতাহার হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat