×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৫৭০৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ  সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বর্ধিত সভা শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে- এই শ্লোগানে  সোমবার বেলা ১১টায় জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুখময় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
সভায় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমা, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান, জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা, বিপুল ত্রিপুরা, সদর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সম্পাদক নতুন কুমার ত্রিপুরা, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা প্রমুখ।  সভায় সদর উপজেলাধীন ৬টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধিগণ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat