×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-২২
  • ৭৮৮৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা পদক ও ফ্রান্সের নাইট খেতাবে ভূষিত চিত্রকর শাহাবুদ্দিন আহমেদ দেশের নদ-নদী রক্ষায় শৈশবকাল থেকে মমত্ববোধ জাগ্রত করার কথা বলেছেন।
আজ শুক্রবার বিকেলে ঢাকায় শিশু একাডেমি প্রাঙ্গণে ২৪ সেপ্টেম্বর বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী ও প্রকৃতি রক্ষার সংগঠন 'নোঙর' আয়োজিত শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সে বসবাসরত এই বিশ্বখ্যাত মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী।
তিনি বলেন, বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নদীকে বাঁচিয়ে রাখতে হবে। আর আজকের শিশুরা নদীর প্রতি মমতা নিয়ে বেড়ে উঠলে তারা আগামীতে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় যতœবান হবে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে পারবে।
নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজনে সহায়ক সংস্থা বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন। তিনি বলেন, দেশ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থাকলেই মানুষ সত্যিকারের শিল্পী হয়ে উঠতে পারে।
সভাপতি সুমন শামস নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এবং ২৪ সেপ্টেম্বর সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে এই চিত্রাংকনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানান।
এ দিন আয়োজক ও সমবেত শিশুরা গত ১১ সেপ্টেম্বর শিল্পী শাহাবুদ্দিনের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানায়। তিনিও নোঙর চেয়ারম্যান  শামসের হাতে একটি স্মারক তুলে দেন।
উল্লেখ্য এ বছরের ফেব্রুয়ারিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শাহাবুদ্দিন, দ্য পেইন্টার দ্য ফাইটার’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat