×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৯০১৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার কালিহাতীতে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার ভূঞাপুর লিংক রোডে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল ও মাসুদুরের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat