×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৬৯৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের গ্রীন মডেল টাউনের পুরাতন সাইট অফিসের ড্রাম, বালতি, রান্নার তৈজসপত্র ও টায়ারে এডিস মশার লার্ভা পাওয়ায় ২ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ঢাদসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন ঢাদসিক এর আওতাধীন এলাকার ৭১ নম্বর ওয়ার্ডস্থ আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর মালিকানাধীন গ্রীন মডেল টাউনের পুরাতন সাইট অফিসের সাইট ইনচার্জ বদরুদ্দোজা খানকে এই জরিমানা করা হয়।
এর আগে গত ২৪ জুলাই ঢাদসিক এর আওতাধীন ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমিন মোহাম্মদ ল্যান্ড ডেভেলপমেন্টস লি. এর প্রকল্প এলাকার নর্দমা ও চৌবাচ্চায় এডিস মশার লার্ভা পাওয়ায় এবং অবিক্রিত প্লটগুলো অপরিষ্কার রাখায় সাইট ইনচার্জ জামিলকে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছিল অঞ্চল-৭ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান।
এছাড়াও আজ আরও ৮টি ভ্রাম্যমাণ আদালত করপোরেশনের আওতাধীন ফ্রি স্কুল স্ট্রিট, হাতিরপুল, ভূতের গলি, উত্তর মুগদা, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, আগা সাদেক রোড, আব্দুল হাদী রোড, বাংলাদেশ মাঠ, পশ্চিম জুরাইন, শ্যামপুর, মীরহাজিরবাগ রোড, যাত্রাবাড়ী, পশ্চিম নন্দীপাড়া, বড় বটতলা ও প্রিভেইল স্কুলের পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক ছিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলীমা বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি জেরিন কান্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভাশিস ঘোষ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এডিস মশার লার্ভা পাওয়ায় ৯ মামলায় সর্বমোট ২ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat