×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৯১০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার বহু প্রত্যাশিত বন্দি বিনিময় করেছে। উভয়দেশ পাঁচজন বন্দিকে মুক্তি দিয়েছে। ইরান ও কাতারের গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া এ কথা জানায়।
ইরানের বিচার বিভাগের ‘মিজান নিউজ এজেন্সি’ জানিয়েছে, মুক্তি প্রাপ্ত দুই ইরানি সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন এবং অন্য তিনজনকে দোহার মধ্যস্থতায় মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসার কানানি সোমবার সকালে বলেন মুক্তিপ্রাপ্ত দুই ইরানি তাদের মুক্তির পর ইরানে ফিরে যাবে। একজন তৃতীয় একটি দেশে যাবে যেখানে তার পরিবার বসবাস করে। অন্য দুইজন তাদের কারাবাসের পূর্বের বসতিস্থান মার্কিন যুক্তরাষ্ট্রে থাকবে।
এদিকে, কাতার-ভিত্তিক আল জাজিরা নেটওয়ার্ক জানিয়েছে, ইরানে আটক পাঁচজন আমেরিকান নাগরিক বন্দী বিনিময় চুক্তির অংশ হিসেবে কাতারে অবস্থান করেছে।
সোমবার কাতার নিউজ এজেন্সির (কিউএনএ)-এর সাথে আলাপকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী  মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল খুলাইফি বলেন, ‘কাতার মানবিক কারণে আর্থিক চ্যানেল সক্রিয় করা শুরু করবে।’
এছাড়াও  সোমবার, ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, ইরানের সম্পদ পূর্বে দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকে রাখা হয়। যার পরিমাণ প্রায় ৫.৯৪ বিলিয়ন  ডলার। বিনিময় চুক্তির অধীনে দ’ুটি কাতারি ব্যাংকের ছয়টি ইরানি অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat