×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১শ’ জনকে প্রশিক্ষণত্তোর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার সিলেট বাগবাড়িস্থ সমাজসেবা মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির অধীনে প্রশিক্ষণত্তোর সহায়তা ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। এসময় তিনি বলেন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কাজ করছে। তাদেরকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলার জন্য সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন প্রশিক্ষণক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মী হিসাবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এস ডি জি লক্ষ্য পুরণ সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবাইকে নিয়ে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। এসময় তিনি কাউকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন।
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসেফ বাংলাদেশ সিলেট রিজিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল হক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর  রফিক। বক্তব্য রাখেন প্রশিক্ষণার্থী সপ্তমী রানী দাস, রিংকু বিশ্বাস প্রমুখ।
পরে ১শ’ জন পুরুষ ও মহিলা প্রশিক্ষণার্থীর মধ্যে জনপ্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয় এবং তাদের হাতে প্রশিক্ষণের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat