×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৫৭৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রিয়াদ ও ঢাকার মধ্যে সম্ভাব্য সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াানোর আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকালে নয়াদিল্লিতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ এক বৈঠকে সৌদি যুবরাজ এই আশ্বাস দেন।
বৈঠকে যুবরাজ সালমান সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন অর্জনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণামূলক নেতৃত্বের প্রশংসা করেন। যুবরাজ সালমান পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে এসিডব্লিউএ পাওয়ারসহ বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সৌদি বিনিয়োগকারীদের চলমান বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন যে, প্রায় ২.৮ মিলিয়ন বাংলাদেশী তাদের কঠোর পরিশ্রম দিয়ে তার দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। যুবরাজ সালমান ‘রিয়াদ এক্সপো- ২০৩০’ আয়োজনের জন্য সৌদি আরবের উদ্যোগকে সমর্থন করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।   
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে বেশকিছু সামাজিক সংস্কার শুরু ও অর্জন এবং সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য কূটনৈতিক সাফল্যের জন্য সৌদি যুবরাজকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে, যুবরাজ সালমান তাঁর আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফর করতে তার ইচ্ছা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat