×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-১০
  • ৭১৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিরোনাম দেখে অবাক হওয়ারই কথা। মায়ের চেয়ে ছেলের বয়স বেশি এটা কীভাবে সম্ভব! কিন্তু পর্দায় এই অসম্ভবকে ‘সম্ভব’ করেছেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। এখানে ৫৭ বছরের ছেলে হলেন শাহরুখ খান এবং ৩৮ বছরের মা ঋদ্ধি ডোগড়া।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘জাওয়ান’ সিনেমায় শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেত্রী ঋদ্ধি ডোগড়া। ২০০৮ সাল থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সবার নজরে এসেছেন এই সিনেমা দিয়ে। সিনেমায় কাবেরি চরিত্রে তার অভিনয় আলাদা করে পরিচয় এনে দিয়েছে ঋদ্ধিকে। খবর হিন্দুস্তান টাইমসের।
ছোট পর্দার এই অভিনেত্রী শুরু থেকেই হাসিখুশি তরুণীর চরিত্রে অভিনয় করতেন। তবুও তার আক্ষেপ ছিল। কেননা তিনি চাইতেন সব ধরনের চরিত্রে অভিনয় করতে। কিন্ত পরিচালকরা বলতেন, তিনি নাকি অন্য ধরনের চরিত্রের জন্য উপযুক্ত না।
সেই আক্ষেপ এবার ঘুচেছে ঋদ্ধির। ‘জাওয়ান’ সিনেমায় কাবেরি হয়ে তিনি অভিনয় করেছেন বেশি বয়সী নারীর চরিত্রে। সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ঋদ্ধি বলেন, ‘শাহরুখের সঙ্গে সিনেমা করব শুনেই লাফিয়ে উঠেছিলাম। ছবিতে চরিত্রটিও ছিল অন্য রকম। আমাকে বেশি বয়সী নারীর চরিত্র করতে হয়েছে। দারুণ অভিজ্ঞতা ছিল।’
যদিও মা-ছেলের বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে জোর আলোচনা। ছড়িয়ে পরেছে একাধিক মিম। কিন্ত সব ছাপিয়ে ঋদ্ধি দেখালেন তিনিও পারেন। পরিশ্রম করলে যে কোনো চরিত্রে মানিয়ে নিতে পারবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat