×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৯
  • ৭৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যারা ড. মোহাম্মদ ইউনূসের পক্ষে সাফাই গেয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন, তাদেরকে জাতি ভালো করে চিনে। এরাই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামায়াতসহ এদেশের বিরোধিতাকারী পশ্চিমা শক্তি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সামনে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে এই দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে চায়। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, শেখ হাসিনা সরকার এই দেশের জনগণের সরকার। এখনো এই দেশের ৭০ ভাগ জনসমর্থন শেখ হাসিনার পক্ষে। যতদিন এই দেশের মানুষের আস্থা, ভরসা ও সমর্থনে শেখ হাসিনা থাকবেন, ততদিন কেউ এই সরকারকে সরাতে পারবে না।
তিনি বলেন, কোন ষড়যন্ত্র করে কারো বিচার বন্ধ করা যাবে না। যে অপরাধ করেছে, তার বিচার অবশ্যই হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। কাজেই ড. ইউনূসের পক্ষে সাফাই গেয়ে কোন লাভ নাই।
দেশের টাকা লুট করে ইউনূস বাইরে পাচার করেছেন উল্লেখ করে হানিফ বলেন, আমেরিকাতে গ্রামীণ ব্যাংকের আদলে মাইক্রোক্রেডিট চালু করেছেন। প্রায় ২ বিলিয়ন ডলার ইনভেস্ট করেছেন। আমেরিকার সরকার বলেছে উনি ইনভেস্ট করে মানুষকে সহায়তা করছেন। কার টাকা তিনি নিয়ে গেলেন? উনি তো গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে চাকরি করেন। উনি বেতন পান কত টাকা? উনি ২২ হাজার কোটি টাকা কোথায় পেলেন? এই টাকার উৎস কী? বাংলাদেশ থেকে টাকা কোন পথে নিয়ে গেলেন।
তিনি বলেন, ২ বিলিয়ন ডলার বৈধ পথে নিয়ে যাওয়ার সুযোগ নেই তাহলে নিশ্চয়ই অবৈধ পথে মানি লন্ডারিং করে টাকা নিয়ে গেছেন। আমি মনে করি, এসব কিছুর তদন্ত করে মানি লন্ডারিং-এর দায়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা উচিত।
জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মেহেদীর সঞ্চালনায় মানববন্ধনে জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কে এম আজম খসরুসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat