×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৪৫৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াইশ’ শিক্ষার্থীদেরকে যুদ্ধকালীন বীরত্বতাগা শোনালেন বীর মুক্তিযোদ্ধারা ।
আজ রোববার সকাল দশটায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এ সংক্রান্ত অনুষ্ঠান আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) ড. মোঃ নুরুল আমিন।অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখন্ড উপহার দিয়ে গেছেন। আমাদের জাতীয় জীবনে শ্রেষ্ঠতম অর্জন মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। অনুষ্ঠানে রণাঙ্গনের অভিজ্ঞতা বর্ননা করে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ প্রফেসর আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমার গোস্বামী এবং বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়।  বীর মুক্তিযোদ্ধাবৃন্দের বক্তব্যের আলোকে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat