×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৩
  • ৫৬৬৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন  বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
গ্রুপ পর্বে শ্রীলংকার বিপক্ষে পরাজিত হওয়া  প্রথম ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিদ হাসান, মাহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী ও হাসান মাহমুদ।
এ ম্যাচ অভিষেক হচ্ছে শামীমের। বাংলাদেশের ১৪৪তম খেলোয়াড় ওয়ানডে হিসেবে অভিষেক হচ্ছে তার। দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে শামীমের। ১৩ ইনিংসে ১টি হাফ-সেঞ্চুরিতে ২৪৫ রান করেছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৮ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১০৯৩ রান আছে এই বাঁ-হাতি ব্যাটারের।
এখন পর্যন্ত ওয়ানডে ফরম্যাটে ১৪বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং আফগানদের জয় ৬টিতে।
আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এ ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে সাকিব-মুশফিকরা।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাইম, মেহেদি হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, শামিম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকি ও মুজিব উর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat