×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৭৯৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রীলংকা ২ বছর আগে একটি কারেন্সি সোয়াপ চুক্তির অধীনে বাংলাদেশের কাছ থেকে নেওয়া ২০০ মিলিয়ন ডলার ঋণের কিস্তি হিসেবে ১০০ মিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে।
বাংলাদেশ ব্যাংকের (বিবি) মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, ‘শ্রীলংকা বৃহস্পতিবার (৩১ আগস্ট) আমাদের কাছে ১০০ মিলিয়ন ডলার ফেরত দিয়েছে। এখন তারা বাকি ৫০ মিলিয়ন ডলার যথাসময়ে ফেরত দেবে বলে আশা করা হচ্ছে।’
দ্বীপ দেশটি সর্বশেষ পরিশোধ করা এই কিস্তিসহ মোট ১৫০ মিলিয়ন মার্কিন ডলার ফেরত দিয়েছে। শ্রীলংকা ১৭ আগস্ট প্রথম কিস্তি হিসাবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে।
বাংলাদেশ ২০২১ সালের আগস্টে শ্রীলংকাকে তার বৈদেশিক মুদ্রার সঙ্কট মেটাতে সাহায্য করার জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০০ মিলিয়ন ডলার  ঋণ দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat