×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৯২৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে আফগানিস্তানের বিপক্ষে চলমান এশিয়া কাপের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এজন্য পাকিস্তানের উদ্দেশ্যে আজ স্থানীয় সময় বিকেলে ৪টায় শ্রীলংকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় পাকিস্তানে দলের পৌঁছানোর কথা রয়েছে জানিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকেল ৫টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ।
গতরাতে শ্রীলংকার পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিলো বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ৫ উইকেটে ম্যাচটি হেরে যায় তারা।
টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ দশমিক ৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। ১৬৫ রানের টার্গেটে ৬৬ বল বাকী রেখেই জয় তুলে নেয় শ্রীলংকা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের সামনে বাঁচা-মরার সমীকরণ। এ ম্যাচে হারলে টানা দ্বিতীয়বারের মত এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিবে বাংলাদেশ। গেল বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে শ্রীলংকা ও আফগানিস্তানের কাছে হেরে  গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিলো টাইগাররা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat