×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৬৭৭৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাখোঁ’র সেপ্টেম্বরে ঢাকা সফরে আসার কথা রয়েছে। এই সফরকে সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, ঢাকা বাংলাদেশে একটি স্যাটেলাইট কারখানা স্থাপনে প্যারিসের প্রস্তাবকে ঢাকা স্বাগত জানাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, “প্রকৃতপক্ষে ফ্রান্স ২০২১ সালেই একটি স্যাটেলাইট কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছিল। আমরা এটিকে স্বাগত জানাব।”
ড.মেেেমন বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামে বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নির্মাতা ফ্রান্স দ্বিতীয় স্যাটেলাইটটিও  ঢাকার কাছে বিক্রির প্রস্তাব দিয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ফ্রান্সের প্রেসিডেন্টের আসন্ন সফরের সময় প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তন এবং সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবে। তিনি বলেন, নয়াদিল্লি’তে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের পর, ম্যাখোঁ’র ঢাকা সফরের এই উদ্যোগের জন্য বাংলাদেশ তাঁকে স্বাগত জানায়। বুধবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এলে বাংলাদেশ তাকে স্বাগত জানাবে। উল্লেখ্য, ফরাসি প্রজাতন্ত্রের রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।
ফরাসি প্রেসিডেন্ট তাঁর আসন্ন ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ছাড়াও, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুই নেতারই নয়াদিল্লিতে ৯-১০ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat