×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৯২৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র গ্যাবনের সেনাবাহিনীর প্রতি বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে দেশটিতে সেনা অভ্যুত্থানের পর বিতর্কিত নির্বাচনের জেরে প্রেসিডেন্ট আলী বঙ্গোকে ক্ষমতাচ্যুত করায় উদ্বেগও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।
আফ্রিকার দেশ গ্যাবনে বুধবার অভ্যুত্থানের মাধ্যমে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্র এই আহ্বান জানিয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিও মিলার এক বিবৃতিতে বলেছেন, আমরা দায়ীদের মুক্তি দিতে, সরকারের সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একইসঙ্গে বেসামরিক শাসন রক্ষার আহ্বান জানাচ্ছি।তিনি আরো বলেন, গ্যাবনের একের পর এক ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং আমরা সামরিক দখল ও অসাংবিধানিক ক্ষমতা হস্তান্তরের ঘোর বিরোধী।এদিকে গ্যাবনে সেনা অভ্যুত্থানের পর অন্তবর্তী কালীন নেতা হিসাবে জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমার-এর নাম ঘোষণা করা হয়েছে।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী বঙ্গো তার বাড়ি থেকে একটি ভিডিও বার্তায় সবার সামনে আসেন এবং তিনি তার ‘সারা বিশ্বের বন্ধুদের’ তার পক্ষে ‘সরব হওয়ার’ আহ্বান জানান।একসময়ে ফরাসি উপনিবেশে থাকা গ্যাবন আফ্রিকার অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ। মিঃ বঙ্গোর ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে তার পরিবারের ৫৫ বছরের ক্ষমতার অবসান হয়েছে।বুধবার ভোররাতে সেনা কর্মকর্তারা টিভিতে উপস্থিত হয়ে তাদের ক্ষমতা গ্রহণের কথা জানান।বঙ্গো পরিবারের প্রতি গ্যাবনের জনগণের দীর্ঘকাল ধরে তীব্র অসন্তোষ ছিল। টানা ৫৫ বছর ধরে এই পরিবারটি দেশটিকে শাসন করেছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধিসহ আরও নানা বিষয় নিয়ে দেশটিকে ঘিরে জনগণের অসন্তোষ বাড়ছিল।
এদিকে জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং ফ্রান্স এই অভ্যুত্থানের তীব্র নিন্দা করেছে।উল্লেখ্য, আফ্রিকার অন্য একটি দেশ নাইজারেও গত এক মাস আগে সেনা অভ্যুত্থান ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat