×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩০
  • ৭৭৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গত সপ্তাহে প্রচন্ড ঝড়বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েক জন নিখোঁজ রয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
২১ আগস্ট সিচুয়ান প্রদেশের পাহাড়ি কাউন্টি জিনইয়ংয়ে প্রবল বর্ষণ হয়। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।
বৃষ্টিপাতের এক সপ্তাহ পর রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি বুধবার জানায়, এ বর্ষণের ফলে সৃষ্ট বন্যা একটি ইস্পাত প্রক্রিয়াকরণ সাইটে  আঘাত হানে। এ সময় সেখানে ২শ’ জনেরও বেশি লোক কাজ করছিল।
সিসিটিভি জানায়, ‘এ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৪৮ জন নিখোঁজ রয়েছে। সেখানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’
সিসিটিভি জানায়, প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে যা যা করা দরকার তা করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সান্তনা জানিয়েছেন।
শি বলেন, ঘটনাটি সম্পূর্ণভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat