×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৯২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের মতো শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন  মেধাবী শিক্ষার্থী।
তাদের যাওয়ার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে ২০২৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশিদের জন্য ব্রিটিশ কাউন্সিল আজ এক ব্রিফিংয়ের আয়োজন করে।
স্কলারশিপপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কমনওয়েলথের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে কমনওয়েলথ দেশগুলোর প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে প্রতি বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়।
সকল কমনওয়েলথ স্কলারশিপ স্কিমগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং যে প্রার্থীদের আবেদনগুলো বোর্ডে অসামান্য হয় তারাই সফল হয়।
এই আয়োজনের লক্ষ্য ছিল স্কলারশিপ প্রাপ্তদের সাফল্য উদযাপন করা, যাতে তারা যুক্তরাজ্যের জীবনে একটি মসৃণ জীবনযাত্রা নিশ্চিত করতে এবং কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ইতিবাচক প্রভাব প্রদর্শনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ অ্যালমনাই থেকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা সংগ্রহ করতে পারে।
ব্রিটিশ কাউন্সিলের পরিচালক টম মিসিওসিয়া বলেন, এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১,৮০০ স্কলার এই স্কলারশিপ থেকে উপকৃত হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের শিক্ষাকে আরও বাড়িয়ে পরবর্তী স্তরে নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat