×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৯০৯৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ তার সংসদ ভবনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়ন, জেন্ডার বেইজড বাজেট ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, কেউ পিছিয়ে থাকবে না, বরং সকলকে সাথে নিয়ে টেকসই উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ ইউএনডিপি ও ইউএনএফপিএ’র সাথে সমন্বয়ে প্রান্তিক পর্যায়ে আলোচনা সভা এবং বিভিন্ন সেমিনার আয়োজনের মাধ্যমে বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা রোধে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত বাস্তবমুখী পদক্ষেপে বাংলাদেশের দারিদ্র্যের হার ১৮ শতাংশে নেমে এসেছে। কোভিড পরবর্তী সময়ে মেয়েদের বাল্যবিবাহ এবং ঝড়ে পড়া শিশুদের সংখ্যা হ্রাস বিষয়ে গবেষণা করা প্রয়োজন। 
তিনি বলেন, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে কর্মপরিকল্পনা তৈরী করতে পলিসি ডায়ালগ, সেমিনার এবং গোলটেবিল বৈঠক করতে হবে। 
জেন্ডার বেইজড বাজেটকে নারী উন্নয়নে খুবই কার্যকর উল্লেখ করে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক জিন লুইস সকল ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।  
এ সময় ইউএনএফপিএ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিস ক্রিস্টিন ব্লোখুস ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat