×
ব্রেকিং নিউজ :
দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৭
  • ৮৭৮০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও দুই হাজার ৩২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে দুই হাজার ৩২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৯২০ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৪০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট দুই হাজার ২৫৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৮১৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৪৪০ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জনের জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে মারা গেছে আট জন এবং ঢাকার বাইরে তিনজন।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকা সিটিতে ৪০৪ জন এবং ঢাকার বাইরে ১৪৪ জন মারা গেছে।চলতি বছরের ২৭ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জন। এরমধ্যে ঢাকা সিটিতে ৫৪ হাজার ৪০৯ জন ও ঢাকার বাইরে ৬০ হাজার ১০২ জন।
চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ পাঁচ হাজার ৬৬৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ৫৫ হাজার ৬০৪ জন ছাড়পত্র পেয়েছে।
বর্তমানে সারাদেশে মোট আট হাজার ২৯৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছে। এরমধ্যে ঢাকা সিটিতে তিন হাজার ৯৪৫ জন এবং ঢাকার বাইরে চার হাজার ৩৫৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার শতকরা ৯২ শতাংশ। হাসপাতালে ভর্তি থাকার হার সাত শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat